বিয়ে করতে গিয়ে প্রতারিত গোরক্ষক বিট্টু বজরঙ্গী! বউ ছাড়াই ফিরতে হল

Must Read

ওয়েবডেস্ক- বিয়ে (Marriage) করতে গিয়ে জোর ধাক্কা খেলেন হরিয়ানার (Haryana) স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গী (cow vigilante Bittu Bajrangi) ওরফে রাজকুমার পাঞ্চাল। বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে বিট্টুর কাছে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন এই স্বঘোষিত গোরক্ষক বিট্টু। বৌ ছাড়া খালি হাতেই ফিরতে হল তাকে। পুলিশ জানিয়েছে যে ২০২৩ সালের নুহ সাম্প্রদায়িক দাঙ্গার অভিযুক্ত বিট্টু বজরঙ্গীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এবং তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিট্টুর দাবি মতো, বান্টি নামে এক ব্যক্তি তাকে এক মহিলার ছবি পাঠান।

ছবি দেখে মহিলাকে পছন্দও হয়েছিল তার। এর পর ওই মহিলা তার পরিবারকে নিয়ে বিট্টুর বাড়িতে আসেন বান্টি ও রানি। এই বছরের ৭ ফেব্রুয়ারি বিয়ের পাকা কথা  হয়। বিট্টুর অভিযোগ, হবু স্ত্রীর বিয়ের পোশাক কেনার জন্য ৬ ফেব্রুয়ারি বান্টিকে তিরিশ হাজার টাকা দেন তিনি। ৭ ফেব্রুয়ারি বারাত নিয়ে বিয়ে করতে যান বিট্টু। কিন্তু যে বাড়ি তাকে দেখানো হয়েছিল, গিয়ে দেখেন সেটি তালাবন্ধ। ফোন করলেও সেটি সুইচ অফ বলছিল। এর পর পাত্রীকে ফোন করেন বিট্টু, কিন্তু তিনি জানিয়ে দেন বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। বউ ছাড়াই ফিরতে হল বিট্টুকে।

বান্টি এবং রানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বজরঙ্গী এবং অভিযুক্তদের মধ্যে চুক্তির অংশ হিসেবে, তাকে বিয়ের আয়োজনের জন্য ১.২০ লক্ষ টাকা দিতে হয়েছিল।  অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার (Indian Code of Justice) প্রাসঙ্গিক ধারায় বান্টি,  রানী এবং অন্যান্যদের বিরুদ্ধে সরান থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে, কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন-  তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে প্রকাশ চূড়ান্ত তালিকা! কত নাম বাদ গেল?

বজরঙ্গীর এক প্রতিবেশী জানিয়েছেন, নববধূকে স্বাগত জানানোর জন্য তার বাড়িতে প্রস্তুতি চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে যায়।

উল্লেখ্য, হরিয়ানার নুহতে (Nuh) ২০২৩ সালে হিংসা ছড়ায়, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল এই বিট্টু। বর্তমানে জামিনে মুক্ত। তিনি একটি দল চালান, তার নাম ‘গো রক্ষা, বজরং ফোর্স’। হরিয়ানার বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ফরিদাবাদের এনআইটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এই স্বঘোষিত গোরক্ষক।

 

 

Latest News

‘এক কানে শুনতে পাচ্ছেন না কেরলের ছাত্রী’, পুলিশি লাঠিচার্জ ও হেনস্থার অভিযোগে সরব রাহুল

ওয়েব ডেস্ক : এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিক্ষোভে আটক ছাত্রছাত্রী ও যুব কংগ্রেস কর্মীদের উপর...

More Articles Like This