Forbidden

You don't have permission to access th1s resource.

প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণির ফলাফল - KolkataTV
31 C
Kolkata

প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণির ফলাফল

Must Read

ওয়েব ডেস্ক : প্রকাশিত হল সিবিএসই (CBSE)-এর দশম শ্রেণির ফলাফল। শেষ পরীক্ষা থেকে ৩৫ দিনের মাথায় এই ফল প্রকাশ করল সিবিএসই বোর্ড (CBSE Board)। ২০২৫ সালের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। এদিকে ছেলেদের হার ৯২.৬৯ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ। সিবিএসই পরীক্ষায় (Exam) পাশের হারে যুগ্মভাবে প্রথম হয়েছে তরুবনন্তপুরম ও বিজয়ওয়ারা। সেখানে পাশের হার ৯৯.৭৯ শতাংশ। দ্বিতীয় হচ্ছে চেন্নাই। সেখানে পাশের হার ৯৯.৫৮ শতাংশ। তৃতীয় হল বেঙ্গালুরু। সেখানে পাশের হার ৯৯.৫৮ শতাংশ।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দেওয়া তথ্য অনুযায়ী, এবার পরীক্ষার্থী ছিল ২৫ লক্ষ। পড়ুয়াদের খাতা দেখেছেন ৭ লক্ষ শিক্ষক। এবার ভারত ও বিদেশের কেন্দ্র মিলিয়ে পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৩৩৯টি স্কুলে। এবছর প্রথম পর্বের পাশের হার ৯৩.৭০ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ০.০৪ শতাংশ।

আরও খবর : পড়ুয়াদের নতুন পরিচয় দিতে বড় পদক্ষেপ রাজস্থান সরকারের

কী ভাবে দেখবেন?

বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই ফলাফল দেখতে পারবেন আপনারা। cbse.gov.in এবং results.cbse.nic.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখা যাবে। এছাড়া উমঙ্গ অ্যাপ ও ডিজিলকারের মাধ্যমেও এটি দেখা যাবে।

২০২৬ সালে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারি। তা শেষ হয়েছে ১১ মার্চ। তবে এদিন ফলাফল প্রকাশ করা হলেও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। কে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তা প্রকাশ করবে না বোর্ড। পড়ুয়াদের স্বার্থেই এমন সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে। এর পরে দ্বিতীয় পর্ব হবে আগামী মে মাসে। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী জুলাই মাসে।

দেখুন অন্য খবর :

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This