12.8 C
New York

ভোটের আগে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড, কী বললেন স্মৃতি ইরানি?

Must Read

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলে মরিয়ে বিজেপি। রাজ্যবাসীর মন জয় করতে নারী শক্তি বিকাশের উপর জোর দিচ্ছে গেরুয়া শিবির। পয়লা বৈশাখের দিন বিজেপির মাতৃশক্তি গ্যারান্টি কার্ডের (BJP Introduce Matri Sakti Garati Card) সূচনা করল। এর আগেও নিজেদের ইস্তাহারে বিজেপি মহিলাদের উন্নয়নের উপর জোর দিয়েছে। ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন।ক্ষমতায় এলেই মহিলাদের হাতে উঠবে ৩০০০! এই প্রতিশ্রুতিতেই বাংলার মহিলাদের মন পেতে মরিয়া বিজেপি। তবে কারা পাবেন এই টাকা? এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বললেন, “কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।”স্মৃতি ইরানির আশ্বাসবাণীতে স্পষ্ট, সরকারে এলে বাংলার সব মহিলাদের মুখেই হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার।

বিজেপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ‘বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেবে বিজেপি সরকার।’ লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সব মহিলারা এই অর্থের অধিকারী হবেন না? বিজেপির ইস্তেহারে উল্লেখিত শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।”বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত, দূর্গাপুর পূর্বে এদিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড পৌঁছে গেছে বাড়ি বাড়ি। প্রচারে নেমে এলাকার মহিলাদের নাম-ঠিকানা-ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ করে দেন মহিলা মোর্চার সদস্যরাই।

আরও পড়ুন: পদ্ম প্রতীকে ভোট দিন, তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব: শাহ

পয়লা বৈশাখের দিন মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠনিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই ফর্ম পূরণের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে, দলটি সরকার গঠন করলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসেবে তুলে ধরা হচ্ছে। বিধানসভা ভোটের আগে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলির অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির ব্যাখ্যা, সরকারি প্রকল্পের দলীয় প্রচারের জন্যই এই ফর্ম পূরণের ব্যবস্থা। এর সঙ্গে সরাসরি সরকারের কাজের কোনও যোগাযোগ নেই।এটা সরকারি প্রকল্পের দলীয় স্তরে প্রচার কৌশল মাত্র। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

Latest News

প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসাবে...

More Articles Like This