নিরাপত্তার ঘেরাটোপেও রক্তপাত! মণিপুরে গুলিতে নিহত প্রাক্তন সেনা-সহ ২

Must Read

 মণিপুর: অশান্ত মণিপুরে (Manipur) ফের রক্তাক্ত অধ্যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রকাশ্য রাস্তায় গুলিবৃষ্টিতে মৃত্যু হল দুই ব্যক্তির, যাঁদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী। সাম্প্রতিক সময়ে লাগাতার হিংসার আবহে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উখরুল জেলার একটি হাইওয়েতে এই হামলার ঘটনা ঘটে। মৃতদের নাম এস ডব্লিউ চিনাশাং এবং ইয়ারুইঙ্গাম ভাশুম। তাঁরা ইম্ফল থেকে উখরুলের দিকে গাড়িতে করে যাচ্ছিলেন। পথেই আচমকা দুষ্কৃতীদের গুলিবৃষ্টির মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। নিহতদের মধ্যে চিনাশাং ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউ-টার্ন’! রাহুলের বিরুদ্ধে FIR নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

উল্লেখযোগ্য, এই ঘটনার ঠিক একদিন আগেই ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। নিরাপত্তা জোরদারের আশ্বাসও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু তার মধ্যেই এমন হামলা প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গোটা এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দিনদশেক আগেই মণিপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে হামলায় প্রাণ গিয়েছিল দুই শিশুর। সেই ক্ষত শুকোতে না শুকোতেই ফের গুলির শব্দে কেঁপে উঠল রাজ্য। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This