31.1 C
Kolkata

রাজনৈতিক দলের হয়ে প্রচার! খণ্ডঘোষের জয়েন্ট বিডিওকে সাসপেন্ড করল কমিশন

Must Read

কলকাতা: নির্বাচন কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল কোনও আধিকারিক রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার এআরও তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল কমিশন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হল। অভিযোগ, ওই এআরও তৃণমূলের হয়ে প্রচার করেছে এলাকায়। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েছে, জ্যোৎস্না খাতুনকে অবিলম্বে সাসপেন্ড করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।এই সংক্রান্ত রিপোর্ট শনিবার বেলা ১১ টার মধ্যে জমা দিতে হবে কমিশনকে। সাসপেন্ড হওয়া আধিকারিকের জায়গায় অন্য আধিকারিককে বসাতে হবে।

কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের কাজের সঙ্গে যুক্ত কোনও আধিকারিক রাজনৈতিক দলের হয়ে কোনও কাজ করতে পারেন না। তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। আর যিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাঁকে শাস্তি দিতে পারে কমিশন। অভিযোগ, খণ্ডঘোষ বিধানসভার এআরও তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন ভোটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন। সেই প্রমাণও কমিশনের কাছে রয়েছে। তারপরই তাঁকে সাসপেন্ডের নির্দেশ দেয় কমিশন।

আরও পড়ুন: রাহুলের মৃত্যুতে এবার FIR করতে চলেছে আর্টিস্ট ফোরাম

Latest News

এমবাপের পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের, দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় প্যারাগুয়ের

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFA World Cup 2026) আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হল ফ্রান্সকে (France)। শুরু থেকেই শেষ...

More Articles Like This