5.8 C
New York

BSF-কে ১০৫ একর জমি দিচ্ছে রাজ্য! বৈঠকের পরেই শুরু হস্তান্তরের প্রক্রিয়া

Must Read

কলকাতা: সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal State Government)। সীমান্তরক্ষী বাহিনীকে (BSF) ১০৫ একর জমি হস্তান্তরের (Land Handover) প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ওই জমিতে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং একাধিক বর্ডার আউটপোস্ট গড়ে তুলবে বিএসএফ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে বিএসএফ ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখতে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়। শুক্রবার নবান্নে সেই মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নেওয়া হয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত।

সূত্রের খবর, প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজন ৬৭ একর জমি। পাশাপাশি ৯টি বর্ডার আউটপোস্ট নির্মাণে লাগবে আরও ১৮ একর জমি। এই জমি মূলত জমির মালিকদের কাছ থেকে ক্রয় করে জেলা প্রশাসনের মাধ্যমে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও সীমান্তবর্তী ন’টি এলাকায় রাজ্যের অধীনে থাকা প্রায় ২৫ একর জমি হস্তান্তরের প্রস্তাবও মন্ত্রিসভায় তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম বাদ

শুক্রবারের বৈঠকে প্রাথমিকভাবে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হয়। মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনের পর তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর সম্মতি মিললে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরেই জমি ক্রয় ও হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলা জানা গিয়েছে নবান্ন সূত্রে।

দেখুন আরও খবর:

Latest News

বড়দিনে বক্স অফিসে ‘কিং’-এর দাপট! ২৫০ কোটিতে ডিস্ট্রিবিউশন রাইটস কিনল শাহরুখ-ঘনিষ্ঠ সংস্থার

ওয়েব ডেস্ক: ক্রিসমাস ২০২৬-এ (Christmas 2026) বক্স অফিস কাঁপাতে প্রস্তুত শাহরুখ খানের (Shahrukh Khan) ‘কিং’ (King)। মুক্তির আগেই এই...

More Articles Like This