30 C
Kolkata

ধুলোর জ্বালায় রাস্তায় গ্রামবাসী! ভোটের আগে বিক্ষোভে অস্বস্তিতে তৃণমূল

Must Read

আসানসোল: নতুন সিমেন্টের ঢালাই রাস্তা তৈরির পর থেকেই ধুলোর দাপটে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদে বুধবার আসানসোলের (Asansol) জামুরিয়া বিধানসভা (Jamuria Assembly) এলাকার রতিবাটি পঞ্চায়েতের চাপুই গ্রামে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পঞ্চায়েত প্রতিনিধিরা।

গ্রামবাসীদের অভিযোগ, ঢালাই রাস্তা তৈরি হলেও সেখান থেকে অস্বাভাবিক পরিমাণে ধুলো উড়ছে। ফলে এলাকায় বসবাস কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড়, অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি স্থানীয়দের। ধুলোর কারণে বাড়িঘর, খাবারদাবার ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ।

আরও পড়ুন: নিম্নচাপের মাঝেই পারদ ঊর্ধ্বমুখী! দক্ষিণবঙ্গে কি তবে বিদায় নিচ্ছে শীত?

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান দেবিকা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা। এ সময় গ্রামবাসীদের সঙ্গে তাঁদের তীব্র বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। পঞ্চায়েত প্রধান জানান, কোনও অভিযোগ থাকলে তা লিখিত আকারে পঞ্চায়েত বা জেলা পরিষদের কাছে জমা দিতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘরোয়া ক্ষোভ প্রকাশ্যে আসায় চাপ বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিক্ষোভকারীদের একাংশের দাবি, “আমরাই দল করেছি, আন্দোলন করেছি। বামফ্রন্টকে সরানোর লড়াইয়েও ছিলাম। এতদিন পরেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না কেন?”

যদিও পঞ্চায়েত প্রধান এই ঘটনায় বিরোধী দল বিজেপি বা সিপিএমের হাত থাকার অভিযোগ তুলতে চাননি, তবু স্থানীয় স্তরে শাসকদলের অন্দরে অস্বস্তি বাড়ছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত ধুলো নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

 

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This