30 C
Kolkata

বিরিয়ানি ব্যবসায় ৭০ হাজার কোটি টাকার কর ফাঁকি! পর্দাফাঁস পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক : বিরিয়ানি ব্যবসায় (Biryani business) কোটি কোটি টাকার কর ফাঁকি (Tax evasion)! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল হায়দরাবাদে (Hyderabad)। জানা যাচ্ছে, এই রাজ্য থেকে প্রায় ৭০ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। তা দেখে চোখ একপ্রকার কপালে উঠেছে তদন্তকারীদের।

হায়দরাবাদের (Hyderabad) বিরিয়ানি বেশ নাম করা। তবে সম্প্রতি বেশ কয়েকটি নামকরা রেস্তরাঁয় (Restaurant) নজরদারি চালাতে গিয়েছিল পুলিশ (Police)। সেখানে তদন্ত চলাকালীন তদন্তকারীরা জানতে পারেন, একাধিক রেস্তরাঁ নিজেদের উপার্জনের সঠিক অঙ্ক প্রকাশ করেনি। আর এ সব করে তারা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ। আর এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ৭০ হাজার কোটি টাকার কর ফাঁকি দয়েছে বলেই অভিযোগ।

আরও খবর : এপ্রিলে ১৯ রাজ্য-সহ দিল্লিতে তৃতীয় দফার SIR

পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই জালিয়াতির মূলে রয়েছে একটি কম্পিউটার। যার মাধ্যমে বিল তৈরি করা হয়। গোটা দেশের বিভিন্ন রেস্তরাঁ (Restaurant) কম্পিউটারের মাধ্যমে বিল তৈরি করে। আর এই বিল তৈরি করার জন্য বিশেষ একটি সফটওয়্যারের ব্যবহার করা হয়। অভিযোগ এই সফটওয়্যার ব্যবহার করেই অনেক রেস্তরাঁ বেশিরভাগ বিল মুছে ফেলেছে। আর মূল আয়ের অঙ্ক থেকে কম দেখানো হয়েছে। যা যা দেখেই অবাক তদন্তকারীরা।

এই বিষয়টি সামনে আসার পরেই বহু রেস্তরাঁর বিলিং ডেটাবেশ বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। অভিযোগ, কোটি কোটি টাকার বিলিং অঙ্ক মুখে ফেলা হয়েছে। কর্নাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং গুজরাটে বেশি করফাঁকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিল মুছে ফেলার ঘটনা কর্নাটকে সবথেকে বেশি বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This