LPG-র আকাল! ঘুটে বিলি করে ‘অভিনব’ বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মীদের

Must Read

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। রাজ্য জুড়ে ক্রমশ তীব্র হচ্ছে রান্নার গ্যাসের সংকট (LPG Crisis)। বিভিন্ন গ্যাস ডিলারের অফিসের সামনে সকাল থেকে দীর্ঘ লাইন পড়ছে। অনেক ক্ষেত্রে আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গ্রাহকদের। বুকিং করতেও সমস্যায় পড়ছেন মানুষ, কারণ বহু জায়গায় গ্যাসের বুকিং নেওয়াই বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গ্যাস না পেয়ে চরম সমস্যায় পড়েছেন বহু পরিবার।

এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিমল সাহা (Bimal Saha)। তিনি গ্যাসের অভাবের প্রতিবাদ জানাতে গ্যাস ডিলারের অফিসের সামনে বিক্ষোভ (Protest) দেখান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা কর্মীরাও। বিক্ষোভের পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে ঘুটে নিয়ে আসেন তাঁরা। মহিলা কর্মীরা মাথায় ঝুড়ি করে ঘুটে নিয়ে এসে গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে সেই ঘুটে তুলে দেন। রান্নার গ্যাস না পাওয়ায় বিকল্প হিসেবে ঘুটে ব্যবহার করার বার্তাই দিতে চেয়েছেন বলে জানান কাউন্সিলার।

আরও পড়ুন: LPG-র সংকট! মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে ইন্ডাকশন! চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ?

এই ঘটনায় গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। ফলে প্রতিদিনের রান্নাবান্না নিয়েই দুশ্চিন্তায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাস সংকট ঘিরে এই ব্যতিক্রমী প্রতিবাদ এখন এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

দেখুন আরও খবর:

Latest News

অভিষেক-শ্রেয়স নন, বৈভবের প্রতিভায় মুগ্ধ ফার্গুসন! সিরিজের আগেই কিউয়ি পেসারের চ্যালেঞ্জ

ওয়েব ডেস্ক : বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতীয় ক্রিকেটের...

More Articles Like This