28 C
Kolkata

‘আমার মনোনয়ন নিয়ে ৪ ঘণ্টা স্ক্রুটিনিতে জ্বালিয়েছে’, বড় অভিযোগ মমতা’র

Must Read

ওয়েব ডেস্ক : ভবানীপুরে ভোট হবে দ্বিতীয় দফায়। সেই ভোট হতে চলেছে ২৯ এপ্রিল। কিন্তু, সেই মনোনয়ন নিয়ে এবার বড় অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেছেন, ‘আমার মনোনয়ন নিয়ে ৪ ঘণ্টা স্ক্রুটিনিতে জ্বালিয়েছে।’

সোমবার বীরভূমের (Birbhum) সিউড়িতে সভা করেম তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখান থেকে তিনি অভিযোগ করে বলেন, ‘যারা ২০২৫ সালে এসেছে, তাঁকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে লুকিয়ে লুকিয়ে। যারা সারাজীবন এখানে আছেন তাঁদেরকে প্রমাণ করতে হবে তাঁরা নাগরিক কি না।’ এর পরেই মনোনয়ন নিয়ে বড় অভিযোগ তুলেছেন মমতা।

আরও খবর : বোলপুরে শাহর ঝাঁঝালো আক্রমণ, ইউসিসি থেকে অনুপ্রবেশ একাধিক ইস্যুতে একহাত তৃণমূলকে

তিনি বলেছেন, “আমার মনোনয়ন নিয়ে ৪ ঘন্টা স্ক্রুটিনিতে আমাকে জ্বালিয়েছে। আমি এদের ছেড়ে দেব? আপনারা ছাড়লেও আমি ছাড়ব না। আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিছু নেই জীবনে। যতদিন বাঁচব আপনাদের জন্য কাজ করব।” সঙ্গে বলেছেন, ‘ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট দেবেন না। চিপ ঢুকিয়ে দেবে। তার পর তা বিজেপিতে (BJP) ভোট ফেলে দেবে।’

ফের স্লো কাউন্টিংয়ের কথা তুললেন মমতা (Mamata)। তিনি বলেন, ‘ওরা স্লো কাউন্টিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতবে। একদম বিশ্বাস করবেন না।’ সঙ্গে দাবি করেছেন, আসন্ন নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জোর গলায় তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লি কা লাড্ডু দিয়ে বাংলা দখল করা যাবে না।’

দেখুন অন্য খবর :

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This