Forbidden

You don't have permission to access th1s resource.

বদলাচ্ছে বাংলার আবহাওয়া, কবে থেকে চড়বে পারদ? - KolkataTV
27 C
Kolkata

বদলাচ্ছে বাংলার আবহাওয়া, কবে থেকে চড়বে পারদ?

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে বাড়ছে তাপমাত্রা (Tempreture)। তবে হিমেল হাওয়ার স্পর্শে এখনও শীতের (Winter) আবেশ রয়েছে। তবে তা আর বেশি দিন নেই। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। বাংলায় একপ্রকার শেষ হচ্ছে শীতের আমেজ। শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি, শনিবারের পর থেকেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। উষ্ণতা তুলনামূলক বাড়তে পারে দক্ষিণবঙ্গে। শোনা যাচ্ছে, মার্চ মাসে তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। তা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু বেলা বাড়তেই চড়বে তাপমাত্রা। এদিকে আজ কলকাতার (kolkata) তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে ১৬ ডিগ্রির আশেপাশে। সর্বোচ্চ থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি।

আরও খবর : পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি বাবদ রাজ্যকে ৬৮১ কোটি টাকা দিল কেন্দ্র

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। উত্তুরে হাওয়া কমে যাওয়ার কারণে শীতের অনুভূতিও কম থাকবে। অন্যদিকে সকালের দিকে কুয়াশা থাকলেও, আপাতত তা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) শীতের প্রভাব কিছুটা কমছে।

জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কুয়াশার দাপট থাকতে পারে। সব মিলিয়ে শীতের নরম আবহাওয়ার দিন শেষ হয়ে এবার উষ্ণতর আবহাওয়া অপেক্ষা করছে।

দেখুন অন্য খবর :

Latest News

নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ওয়েব ডেস্ক : নর্দমার পাইপ বদলের কাজ করতে গিয়ে কার্যত গুপ্তধনের সন্ধান পেলেন বেলজিয়ামের এক ১৮ বছরের ছাত্র। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড...

More Articles Like This