২ আসনে জয়ী তারেক, দ্রুত এগোচ্ছে BNP! ক্ষীণ হচ্ছে জামাতের বাংলাদেশ জয়ের স্বপ্ন?

Must Read

ওয়েব ডেস্ক: বিকেল ভোটগ্রহণ (General Election) শেষ হতেই শুরু হয়েছে ভোটগণনা। শুক্রবার সকালে এটা পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের (Bangladesh) পরবর্তী ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রী কে হবেন। তবে আপাতত ভোটগণনার যে প্রাথমিক ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে করে বিএনপি-র (BNP) জয়ের একটা ইঙ্গিত মিলছে। ইতিমধ্যে নিজের একজোড়া আসনে জয়ী হয়েছেন খালেদেপুত্র তারেক রহমান (Tarique Rahman)। দলের মিডিয়া সেলের দাবি, বিএনপি প্রধান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ কেন্দ্রে জয়লাভ করেছেন। এছাড়াও নিজ কেন্দ্রে জিতেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও।

ভোটগণনার ট্রেন্ড বলছে, দ্রুত এগোচ্ছে বিএনপি জোট। ইতিমধ্যে ৪৩টি আসনে এগিয়ে গিয়েছে তারেক রহমানের দল। অন্যদিকে জামাত জোট এগিয়ে রয়েছে ১৯টি আসনে। বাংলাদেশে ৩০০ থাকলেও নির্বাচন হচ্ছে ২৯৯ আসনে, যার মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছে বিএনপি, জামাত প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।

আরও পড়ুন: বিএনপি-জামাতের হাড্ডাহাড্ডি লড়াই! কে বসবে বাংলাদেশের মসনদে?

শেষ খবর পাওয়া পর্যন্ত নেত্রকোনা-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কায়সার কামাল। এছাড়াও ফেনি-৩, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-১১, লক্ষ্মীপুর-১, ফেনি-২, পাবনা-৫ এবং জামালপুরের ৫টি আসন, খুলনা-৫, ঠাকুরগাঁও -১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-২, চট্টগ্রাম-১০, বান্দরবান, ঝিনাইদহ-১ আসনে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা।

দেখুন আরও খবর:

Latest News

তারকা নয়, এখানে সবাই আপনজন! সাত নদীর জলে আজও বেঁচে ১৫০ বছরের চক্রবর্তী বাড়ির পুজো

ওয়েব ডেস্ক : শহরের বড় বড় পুজোর ভিড়ে আলাদা আবহ তৈরি করে দেশবন্ধুপাড়ার চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো (Durga puja 2026)।...

More Articles Like This