32 C
Kolkata

“বোমের জবাব ব্যালটে”, বোলপুরে শাহর তোপ

Must Read

বোলপুর: আজ বীরভূমে (Birbhum) অমিত শাহের (Amit Shah) সভা। বোলপুরে (Bolpur) জনসভা থেকে তৃণমূল (TMC) সরকারকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইউসিসি (UCC) চালুর প্রতিশ্রুতি থেকে শুরু করে দুর্নীতি, মহিলা নিরাপত্তা ও অনুপ্রবেশ, প্রায় সব ক্ষেত্রেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

সভামঞ্চ থেকে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে দেশে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করা হবে। একই সঙ্গে একাধিক বিয়ের প্রথা বন্ধের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “চার বার বিয়ে করার দিন শেষ হবে।”

আরও পড়ুন: রয়েছে ১০০ ভরি সোনা, কোটি টাকার সম্পত্তি! হলফনামায় আর কী জানিয়েছেন লাভলি মৈত্র?

মহিলা নিরাপত্তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শাহ। অভিযোগ করেন, “মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মা-বোনেদের সুরক্ষা নেই।” বিজেপি এমন বাংলা গড়বে, যেখানে গভীর রাতেও মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন বলেও দাবি করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে সরব হয়ে শিক্ষক নিয়োগ, রেশন, মনরেগা ও আবাস যোজনায় একাধিক অনিয়মের অভিযোগ তোলেন শাহ। তাঁর দাবি, “তৃণমূলের আমলে শুধু দুর্নীতিই বেড়েছে।” কেন্দ্রীয় প্রকল্পের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি বলেও অভিযোগ করেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতেও কড়া অবস্থান নেন শাহ। বলেন, তৃণমূল সরকার এই সমস্যা মোকাবিলায় ব্যর্থ। বিজেপি ক্ষমতায় এলে “খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বার করে দেওয়া হবে”।

এদিন দলীয় কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, “৫ মে-র পর সব হিসাব নেওয়া হবে।” পাশাপাশি ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “বোমের জবাব ব্যালটে দিন।” সভা শুরুর আগেই মঞ্চে উঠে নিরাপত্তা বলয় শিথিল করার নির্দেশ দেন শাহ, যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বোলপুরের পর খয়রাশোল ও পশ্চিম বর্ধমানেও তাঁর সভা রয়েছে।

পাশাপাশি ‘গুন্ডারাজের’ অভিযোগ তুললেন অমিত শাহ। শাহের অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মমতার সরকারকে টাটা-বাই করে দিন। কাটমানি আর সিন্ডিকেট রাজ শেষ করব।” শুধু তাই নয়, কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।” তৃণমূলের ‘গুন্ডা’দের উদ্দেশে সরাসরি সতর্কবার্তাও দেন শাহ। তাঁর কথায়, “২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন। না হলে ৫ মে-র পর খুঁজে খুঁজে জেলে ভরা হবে।” একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “বোমার জবাব ব্যালটে দিন। ভয় নয়, ভরসায় উত্তর দেবে বাংলার মানুষ।”

Latest News

রাজ্যের পরবর্তী CEO কে হবেন? তালিকায় নাম ৩ জনের, দেখুন বিগ আপডেট

কলকাতা: রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও (Chief Electoral Officer) কে হবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে...

More Articles Like This