32.7 C
Kolkata

ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি! ১০ বুথে এক QRT

Must Read

কলকাতা: আসন্ন ভোটকে (West Bengal Election 2026) সামনে রেখে নিরাপত্তা জোরদার করল নির্বাচন কমিশন (Election Commission)। সম্ভাব্য অশান্তি এড়াতে রাজ্যের প্রতি ১০টি বুথের জন্য একটি করে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হচ্ছে।

জানা গিয়েছে, এই কিউআরটি-র গাড়িতে থাকছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা, যাতে তাদের অবস্থান ও গতিবিধি রিয়েল-টাইমে নজরে রাখা যায়। পাশাপাশি গাড়িতে থাকছে ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট ক্যামেরা, যা চারদিকের পরিস্থিতি একসঙ্গে পর্যবেক্ষণে সাহায্য করবে।

আরও পড়ুন: SSC দুর্নীতি নিয়ে সক্রিয় ইডি! প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ ৭ জায়গায় তল্লাশি

এর পাশাপাশি, কোনও অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা ওয়েব কাস্টিং-এর মাধ্যমে নজরে আনবে নির্বাচন কমিশন। অর্থাৎ, ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি মনিটর করা হবে কন্ট্রোল রুম থেকে। সব মিলিয়ে, প্রযুক্তি ও নজরদারির কড়া ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে এবার আরও একধাপ এগোল কমিশন।

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This