8 C
New York

তীব্র গরমের মাঝে স্বস্তির খবর, এই জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : গরমে পুড়ছে গোটা বাংলা (West Bengal)। জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। তাই অনেকে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছেন। কোনও কোনও জেলায় বৃষ্টি হলেও, বেশ কিছু জেলায় গরমে অতিষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ। তবে এর মাঝে খুশির খবর শোনাল আবহাওযা দফতর (Weather Office)। আজ বিকেলের দিকে চারটি জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে।

দক্ষিণবঙ্গে (South Bengal) প্রায় সব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতাও।

আরও খবর : বাংলায় দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় কত কোম্পানি বাহিনী? জানাল কমিশন

তবে গোটা দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকলেও, বুধবার মাত্র চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এদিকে সকাল থেকেই আংশিক মেঘলা হয়ে রয়েছে কলকাতাও (Kolkata)। ফলে এদিন শহরেও বৃষ্টির (Rain) ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে ২৬ এপ্রিল থেকে কলকাতা, হাওড়া ও হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গ যখন আগুনে পুড়ছে। তখন ভিজছে উত্তরবঙ্গ (North Bengal)। আগামী ৬ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে টানা বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদাতেও।

দেখুন অন্য খবর :

Latest News

হাইকোর্টে তৃণমূল কর্মীদের রক্ষাকবচ মামলার আগে রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি কমিশনের

ওয়েব ডেস্ক : প্রথম দফার ভোটের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূল...

More Articles Like This