14 C
New York

হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর

Must Read

ওয়েবডেস্ক-  কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত তার রক্ষাকবচ বহাল থাকবে নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখার্জির । তবে তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, FIR খারিজের আবেদন। পাশাপাশি রক্ষা কবজ এর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পবিত্র কর। হুমকি এবং ছিনতাইয়ের অভিযোগে পবিত্র করের বিরুদ্ধে দায়ের হয় FIR।

উল্লেখ্য, ভোটের আবহে রাজ্য রাজ্যনীতিতে ব্যাপক পট পরিবর্তনের অন্যতম ঘটনা ঘটে পবিত্র করকে ঘিরে। আগে একটা সময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন পবিত্র। এর পর তিনি তৃণমূলে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন। সম্প্রতি শুভেন্দু দাবি করেছেন, , তিনি স্ক্রুটিনির সময় কোনও আপত্তি জানাননি, যদিও চাইলে পবিত্রর প্রার্থিপদ বাতিল হয়ে যেতে পারত। শুভেন্দুর আরও প্রশ্ন, একই ব্যক্তি কীভাবে দুই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন।

আরও পড়ুন-  ভোটের আগে ফর্ম পূরণ করিয়ে সব লুট করে নেবে! বিজেপিকে তোপ মমতা 

বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, পবিত্র বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য হলে তৃণমুলের প্রার্থী হয়ে লড়ছেন? যা আইনবিরুদ্ধ। এই মন্তব্যের পরেই পরেই বিষয়টি নিয়ে সরব হয় নির্বাচন কমিশন। ওই অভিযোগের পর দ্রুত পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। এফআইআর দায়ের হয় পবিত্র করের বিরুদ্ধে। এর পরেই আদালতের দ্বারস্থ হন পবিত্র কর। এফআইআর খারিজ ও জরুরি রক্ষাকবচ নিয়ে জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি জানিয়ে আদালতের দৃষ্টির আকর্ষণ করেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর।

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This