মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ জানাল পর্ষদ

Must Read

ওয়েব ডেস্ক : মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result) কবে হবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। রাজ্য বিধানসভা ভোটের পরেই এই ফলপ্রকাশ হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। তবে কখন ফল ঘোষণা করা হবে, পরীক্ষার্থীরা কখন তা দেখতে পারবেন? সে বিষয়ে কিছু জানানো হয়নি। ফলপ্রকাশের আগে তা বিষদে জানানো হবে বলে সূত্রের খবর।

মূলত, মাধ্যমিকের (Madhyamik) পর ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ হয়। এবারও ওই সময়ের মধ্যে ফলপ্রকাশ হতে চলেছে। চলতি বছর গত ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা শেষ হয়েছে ১২ ফেবরুয়ারি। এর ৮৫ দিন পরেই বেরতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট।

আরও খবর : গরমের মাঝে স্বস্তির খবর! বৃষ্টি সম্ভাবনা জেলাগুলিতে

চলতি বছর পরীক্ষার্থীর (Students) সংখ্যা ছিল সাড়ে ন’লক্ষ। এদিকে পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে পরীক্ষার্থীদের খাতা দেখা সম্পন্ন হয়েছে। সব নম্বরও পর্ষদে জমা পড়েছে। ইতিমধ্যে নম্বরের রি চেকিংয়ের কাজ শুরু হয়েছে বলেই খবর। তার পরেই আগামী ৮ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।

এদিকে মাধ্যমিক পরীক্ষার পরেই শিক্ষকরা বিএলও হিসেবে নির্বাচনে কাজে যুক্ত হয়ে পড়েন। ফলে সময় মতো খাতা দেখার কাজ সম্পন্ন হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ধ‌্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় আগেই জানিয়েছিলেন, সময়ের মধ্যে ফল প্রকাশ হবে। সেই মতো এবার ফল প্রকাশ হতে চলেছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This