8.2 C
New York

ধেয়ে আসছে দুর্যোগ! ঝেঁপে বৃষ্টি একাধিক জেলায়, কী বলছে কলকাতার আকাশ?

Must Read

ওয়েবডেস্ক-  ভরা বসন্তে কলকাতায় (Kolkata) ভোরের দিকে হালকা শীতের (Cold Feelings)  আমেজ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই মেজাজা গায়েব, রোদ আর গরমে ফের অস্বস্তিকর পরিবেশ। এর মধ্যে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে রাজ্যে একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) রয়েছে।  ফলে আগামী কয়েকদিন কলকাত-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার থেকেই আকাশ মুখ ভার করে থাকবে, বৃষ্টি শুরু হবে রবিবার থেকে। সোমবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেইসঙ্গে উত্তর-পূর্ব বাংলাদেশেও অপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

আরও পড়ুন- সাতসকালে কানফাটা আওয়াজ, কেঁপে উঠল কলকাতা

পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সেইসঙ্গে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে। এই সমস্ত মিলিয়ে বৃষ্টি হবে রাজ্যে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,  নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

উত্তরবঙ্গে এই মুহূর্তে শুষ্ক থাকবে। তবে রবিবার থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

 

Latest News

‘রাজ্যে ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, শাসকদলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

 ওয়েবডেস্ক- পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনায় (Kalna)  বিজয় সংকল্প সভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister...

More Articles Like This