31 C
Kolkata

তাঁকে খুন করার জন্য ভাড়া করা হয়েছে ‘সুপারি কিলার’! অভিযোগ তৃণমূল নেতার

Must Read

ওয়েব ডেস্ক : প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন ভাঙড়ের তৃণমূল (TMC) নেতা! তিনি অভিযোগ করেছেন, তাঁকে খুন করার জন্য দলেরই এখ বড় নেতা সুপারি কিলার ভাড়া করেছেন। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজ্যের শাসক দলের ওই নেতা। ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা (Bhangarh TMC leader) কাইজার আহমেদ। তিনি অভিযোগ করেছেন, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা (Saokat Molla) তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। সেই কারণে তিনি ভাঙর থানার দ্বারস্থ হয়েছেন। একটি এফআইআর (FIR) দায়ের করেছেন বলেও খবর।

আরও খবর : ফাল্গুনের শুরুতেই গলদঘর্ম রাজ্যবাসী, কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি পার

সূত্রের খবর, ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ থানায় লিখিত অভিযোগ করেছেন। সেখানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩–এর ১৭৩ ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন বলেই খবর। কাইজার অবিলম্বে জড়িতদের শনাক্তকরণের দাবি জানিয়েছেন। সঙ্গে নিজের ও পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন জানিয়েছেন। তবে তাঁকে পুলিশি সুরক্ষা দেওয়া হচ্ছে কি নি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নির্বাচনের আগে তৃণমূলের মধ্যে এমন বড় অভিযোগের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। তবে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার, সেই বিধায়ক সওকাত মোল্লার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This