31.1 C
Kolkata

বিজেপির প্রার্থীদের নমিনেশন যাত্রায় বুলডোজার! শুরু বিতর্ক

Must Read

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় পশ্চিমবঙ্গ নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর প্রথম দফার নির্বাচনের জন্য শুরু হয়ে গিয়েছে নমিনেশন (Nomination) জমার প্রক্রিয়া। আর দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) মনোয়ন জমা দিতে গিয়ে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করল গেরুয়া শিবির (BJP)। আর যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে হরিরামপুর, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার ও তাপস চন্দ্র রায় তাঁদের মনোনয়নপত্র জমা দেন। একেবারে বুলডোজার (Bulldozer) নিয়ে প্রতীকী শোভাযাত্রা করা হয়, যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবর : শাসক দলকে নিশানা করে মালদহ মোথাবাড়ির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

এদিন নমিনেশন জমা দেওয়ার আগে বুনিয়াদপুরে বিশাল মিছিলের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। বংশীহারী থানার সরাইহাট এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বুনিয়াদপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মিছিলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। তবে বুলডোজার নিয়ে প্রতীকী শোভাযাত্রা করা হয়। আর এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, প্রার্থীদের নমিনেশনের জন্য বুলডোজার কেন নিয়ে যাওয়া হল শোভাযাত্রায়? উত্তরপ্রদেশে যেমন কোনও কিছুতেই বুলডোজার ব্যবহার করে সে রাজ্যের সরকার। এদিন শোভাযাত্রাতে বুলডোজার নিয়ে গিয়ে তেমনই কিছু ইঙ্গিত করতে চেয়েছে গেরুয়া শিবির? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে

দেখুন অন্য খবর :

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This