কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
বিলম্বে বোধোদয়, পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত বিজেপির
দীপ্তিমান ভট্টাচার্য Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৭:০১:১২ পিএম
  • / ৬৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

২০০ আসনকে পাখির চোখ করে এবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু মমতা ম্যাজিকে কার্যত পর্যদস্তু হয়েছে গেরুয়া শিবির। মাত্র ৭৭ আসনেই দৌড় থেমেছে তাদের। এদিকে ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপিতে ভাঙন অব্যাহত।

আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন শুভেন্দুর

এই পরিস্থিতিতে এবার ঘর সামলাতে মাঠে নামল রাজ্য বিজেপি। দলে পুরোনোদের গুরুত্ব দেওয়ার বিষয় উঠে এল। আদি-নব্য দ্বন্দ্ব মেটাতে পুরোনো কর্মীদের অবিলম্বে কাছে টানার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছে, তাঁদের কাছে যেতে জেলা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার হেস্টিংস দফতরে বিভিন্ন জেলার নেতাদের নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, অমিত মালব্য-রা। রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং। কয়েকটি জেলার নেতাদেরও এদিনের বৈঠকে ডাকা হয়েছিল।

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা নিয়ে হাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের

সূত্রের খবর, প্রত্যেকটি জেলার কাছ থেকে ব্লকভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে। যে সকল পুরোনো কর্মীরা অভিমান করে দূরে সরে গিয়েছেন, তাঁদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, পুরোনো কর্মীদের গুরুত্ব দিয়েই দল এগোবে।

বিজেপি সূত্রে খবর, ভোটের সময় তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি অনেক পুরোনো নেতাকর্মী ভালো চোখে নেননি। অনেকেই দল থেকে নিজেদের দূরত্ব বাড়িয়ে ফেলেছিলেন। এমনকি বিধানসভা ভোটের সময় দলের হয়ে কাজও করেননি।

আরও পড়ুন: শুভেন্দুর মামলার শুনানি সোমবার

ভোটে বিজেপির ভরাডুবির পরে নব্যদের দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। ঘর সামলাতে তাই অবিলম্বে পুরনো কর্মীদের দলের কাজের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এখনও দেখার, নয়া পদক্ষেপে দলের ভাঙন কতটা ঠেকানো যায়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team