Forbidden

You don't have permission to access th1s resource.

‘পরিবর্তনের ঢাক’ বাজিয়ে ময়দানে বিজেপি - KolkataTV
31.1 C
Kolkata

‘পরিবর্তনের ঢাক’ বাজিয়ে ময়দানে বিজেপি

Must Read

কলকাতা:  ২০২৬ সালের বিধানসভা (West Bengal Assembly Election 2026) ভোটকে সামনে রেখে দ্রুত চড়ছে বাংলার রাজনীতির পারদ। শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) হটানোর লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ (Parivartan Yatra) শুরু করছে বিজেপি (BJP)। দলের দাবি, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। বাংলায় সরকার বদলের বার্তা ছড়িয়ে দেওয়ার বৃহত্তর অভিযান। ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ থাকছে।

বিজেপি সূত্রে খবর, পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সমাপনী জনসভা হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্র ও রাজ্যের শতাধিক নেতা এই কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন: আজ ইডেন ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা? দেখুন বিগ আপডেট

‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’—এই স্লোগানকে সামনে রেখে ১ মার্চ রাজ্যের পাঁচটি এবং ২ মার্চ আরও চারটি জায়গা থেকে একযোগে যাত্রা শুরু হবে। মোট ৯টি সাংগঠনিক বিভাগ থেকে সূচনা করে প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই কর্মসূচি। ৩৮টি সাংগঠনিক জেলা এবং ২৩০টিরও বেশি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দলের লক্ষ্য, অন্তত ১ কোটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন। পথে থাকবে ৬৩টি বড় সমাবেশ এবং ২৮১টি ছোট সভা।

ইস্যুর তালিকায় রয়েছে নারী সুরক্ষা, শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও জাতীয় নিরাপত্তা। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের অভিযোগও জোরালোভাবে তোলা হবে বলে জানিয়েছে বিজেপি। গ্রামে কৃষি পরিকাঠামো ও কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন, শহরে শিল্পোন্নয়ন ও যুব কর্মসংস্থান—এই দুই দিকেই জোর দেওয়ার পরিকল্পনা দলের।

সবশেষে ব্রিগেডের ‘গ্র্যান্ড ফিনালে’-তে শক্তি প্রদর্শনের মাধ্যমে ২০২৬-এর ভোটের আগে বার্তা স্পষ্ট করতে চাইছে গেরুয়া শিবির—বাংলায় ‘পরিবর্তনের সরকার’ গড়াই তাদের লক্ষ্য। এখন দেখার, এই দীর্ঘ যাত্রা রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This