4.8 C
New York

ভোটের মুখে জমায়েতে ভিড় কম, চিন্তায় বিজেপি নেতৃত্ব

Must Read

ওয়েব ডেস্ক : বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে রাজ্যে বিজেপির (BJP) জনসভায় প্রত্যাশিত ভিড় না হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে কেন্দ্রীয় নেতৃত্বের! বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র (Narendra Modi) সভা ছাড়া অন্য অধিকাংশ জমায়েতে লোকসমাগম কম হওয়ায় উঠছে একের পর এক প্রশ্ন।

রাজ্যের শীর্ষ নেতাদের মধ্যেও বৈষম্য চোখে পড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র (Suvendu Adhikari) সভায় তুলনামূলক ভিড় হলেও, অন্যান্য রাজ্য নেতাদের কর্মসূচিতে সেই ছবি দেখা যাচ্ছে না। এমনকি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-এর ক্ষেত্রেও নিজের এলাকা ছাড়া তেমন জনসমাগম হচ্ছে না বলেই অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে, কেন ভিড় কমছে? কোথায় ঘাটতি? প্রচার কৌশলে সমস্যা, না কি জনসংযোগে দুর্বলতা?

আরও খবর : প্রিসাইডিং অফিসার বিতর্কে টানাপোড়েন! হাইকোর্টের নির্দেশে ধাক্কা

দিল্লি থেকেও বারবার রাজ্য নেতৃত্বের কাছে জানতে চাওয়া হচ্ছে এই পরিস্থিতির কারণ। তবে সুনির্দিষ্ট উত্তর দিতে হিমশিম খাচ্ছেন রাজ্যের নেতারা। এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অর্থবল ও লোকবল দুটোই পর্যাপ্ত দেওয়া হয়েছে। প্রায় এক বছর ধরে অন্য রাজ্য থেকে নেতাদের এনে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কাজে লাগানো হয়েছে, তাঁদের সমস্ত খরচও বহন করেছে দল।

তার পরেও ভোটের আগে জনসভায় ভিড় কম থাকায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এখন বিশ্লেষণে নেমেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় জনসমর্থনের বাস্তব ছবি কী, তা বুঝতেই তৎপর হয়েছে গেরুয়া শিবির (BJP)।

দেখুন অন্য খবর :

Latest News

ভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা! কবে থেকে বন্ধ মদের দোকান, জেনে নিন সময়সূচি

কলকাতা: ভোটের মুখে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। মদ বিক্রিতে ‘রাশ’ টেনে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই...

More Articles Like This