29.1 C
Kolkata

নির্বাচনের কাজে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ! বড় নির্দেশ কমিশনের

Must Read

ওয়েব ডেস্ক : আর মাত্র কিছুদিন। তার পরেই বাংলায় শুরু হবে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তবে ইতিমধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তার পর থেকেই রাজ্যের শুরু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। তবে ভোটের আগেই বড়সড় অভিযোগ উঠল। নির্বাচনের কাজে অস্থায়ী কর্মী (Temporary workers) নিয়োগের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিইওদের (DEO) চিঠি দিল মুখ্য নির্বাচনী আধিকারিক।

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১, ২৬ ধারা অনুযায়ী নির্বাচনের কাজে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়োগের দায়িত্ব রয়েছে ডিইও (DEO)-দের উপরে। আর অন্যদিকে নির্বাচনের কাজে অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের বিষয়ে আগেই বিধি-নিষেধ রয়েছে কমিশনের। কিন্তু, নির্বাচনের কাজে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ উঠল।

আরও খবর : গ্যাসের আকাল, বন্ধ হচ্ছে একের পর এক রুটের অটো! বিক্ষোভে উত্তাল এলাকা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আলাদা আলাদা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, নির্বাচনের কাজে কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি, এই মর্মে একটি শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিইও (DEO)-কে। আগামী ৩০ মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে এই শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লি থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছিল চলতি বছর বাংলায় দু’দফায় নির্বাচন হবে। তা হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এসবের মাঝে এবার নির্বাচনের কাজে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ উঠল।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This