বুধবারও বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে (West Bengal Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

কলকাতার ক্ষেত্রে বুধবার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এক-দু’দফায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আরও খবর : শিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Latest News

ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারে নতুন বিতর্ক

ওয়েব ডেস্ক : ভারত-আফগানিস্তান ক্রিকেট সিরিজ শুরুর আগেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। অভিযোগ, আসন্ন...

More Articles Like This