ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারে নতুন বিতর্ক

Must Read

ওয়েব ডেস্ক : ভারতআফগানিস্তান ক্রিকেট সিরিজ শুরুর আগেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। অভিযোগ, আসন্ন সিরিজের প্রচারে ব্যবহৃত একটি ভিডিয়োয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং গিলগিট-বালতিস্তানকে ভারতের মানচিত্রের অংশ হিসেবে দেখানো হয়েছেরবিবার নিজেদের এক্স অ্যাকাউন্টে ভিডিয়োটি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূত্রের খবর, মানচিত্রে ওই অঞ্চলগুলির উপস্থাপনা নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে উদ্বেগের কথা জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে ঠিক কী ধরনের পদক্ষেপ বা অভিযোগ জানানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবর : তিন সংস্থার সঙ্গে চুক্তি, বিসিসিআই-এর কোষাগারে ১৩০ কোটি!   

এই বিতর্ক এমন সময়ে সামনে এসেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই যথেষ্ট উত্তপ্ত। সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবান প্রশাসন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-কে আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরে একাধিক প্রাণঘাতী হামলার জন্য ওই সংগঠনকে দায়ী করে ইসলামাবাদ।এদিকে পাকিস্তান এই মানচিত্রের বিষয়টি আন্তর্জাতিক স্তরেও তুলতে পারে বলে সূত্রের খবর।

যদিও এখনও পর্যন্ত ইসলামাবাদের তরফে কোনও আনুষ্ঠানিক আন্তর্জাতিক পদক্ষেপের ঘোষণা হয়নি। ফলে ক্রিকেট সিরিজের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া এই মানচিত্র বিতর্ক আগামী দিনে কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে।

এদিকে বলে রাখা দরকার,বারত ও আফগানিস্তানের মধ্যে আসন্ন সিরিজে তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে। সবকটি ম্যাচই হবে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর।

Latest News

হালান্ড, এমবাপের গোল, চ্যাম্পিয়ন্স লিগে জিতল ম্যান সিটি, রিয়াল

ওয়েব ডেস্ক: ইউরোপের ক্লাব ফুটবলে একটা কথা চালু আছে। তা হল, চ্যাম্পিয়ন্স (UEFA Champions League) লিগ রিয়াল মাদ্রিদের (Real...

More Articles Like This