তিন সংস্থার সঙ্গে চুক্তি, বিসিসিআই-এর কোষাগারে ১৩০ কোটি!

Must Read

ওয়েব ডেস্ক: আর্থিকভাবে আরও খানিকটা শক্তিশালী গল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। দুই মরসুমের জন্য তিনটি সংস্থার সঙ্গে ১৩০ কোটি টাকার চুক্তি করেছে তারা। এই সংস্থা তিনটি হল ক্যাম্পা (Campa), এসবিআই লাইফ (SBI Life) এবং চ্যাটজিপিটি (ChatGPT)। এই তিনটি সংস্থা এখন থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাসোসিয়েট পার্টনার। অবশ্য শুধুমাত্র ঘরের মাঠে হওয়া ভারতীয় দলের খেলাগুলোই ‘কভার’ করবে এই তিন সংস্থা।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে শুরু হয়ে এই চুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত। ভারতীয় ক্রিকেটের ব্যবসায়িক লাভ সুবিদিত, সেই কারণেই আগের আর্থিক চক্রে যে পরিমাণ আয় হত, বিসিসিআই তার ৪৪ শতাংশ বেশি লাভবান হবে।

আরও পড়ুন: আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল

নরম পানীয়, জীবনবিমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এই তিন ধরনের তিনটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ বিসিসিআই-এর বাণিজ্যিক ইকো-সিস্টেমকে আরও বড় করে তুলবে তাতে সন্দেহ নেই। বোর্ড প্রেসিডেন্ট মিঠুন মানহাস জানিয়েছেন, এই নতুন পার্টনারশিপ থেকে বিসিসিআই-এর শক্তি এবং বিভিন্ন ব্র্যান্ডগুলোর এই খেলার প্রতি কতটা আত্মবিশ্বাস আছে তা বোঝা যায়।

সামনেই ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের ঠাসা ক্রীড়াসূচি। ঠিক তার আগে আগে এই আর্থিক চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বোর্ডের সাম্মানিক সচিব দেবজিৎ সাইকিয়াও প্রেসিডেন্টের কথার সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, আমাদের হোম সিরিজের অংশীদারিত্বের মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি এই প্রপার্টি বা উদ্যোগের শক্তি এবং বিসিসিআই (BCCI) ও টিম ইন্ডিয়ার প্রতি বিভিন্ন ব্র্যান্ডের আস্থারই প্রতিফলন। চুক্তির সম্মিলিত মূল্যে ৪৪ শতাংশ বৃদ্ধি, যার মধ্যে সাম্প্রতিক অংশীদারিত্বের মূল্য ১৩০ কোটি টাকারও বেশি, এটা উল্লেখযোগ্য অর্জন এবং এটি ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার প্রবল চাহিদাকেই তুলে ধরে।

 

Latest News

শিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

ওয়েব ডেস্ক : নিউ মার্কেটের শিখা ইনে অগ্নিকাণ্ডের পর কলকাতার (Kolkata) হোটেল (Hotels) ও গেস্ট হাউসগুলিতে অগ্নিসুরক্ষা বিধি কতটা...

More Articles Like This