36.9 C
Kolkata

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ লাগছে,’ এবার কী সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল?

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে রাজনৈতিক টানাপড়েন ক্রমশ বাড়ছে। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। লোকসভায় একাধিক সাংসদ মিলে পৃথক ব্লক গঠনের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই আবহেই মুখ খুললেন দলের বর্ষীয়ান নেতা ও বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), যিনি কেষ্ট নামেই বেশি পরিচিত। দলের একাংশের ‘বিদ্রোহ’ প্রসঙ্গে অনুব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না। তাঁর বক্তব্য, “অন্যায় তো করেনি কেউ। খারাপ কাজ তো করেনি কিছু। তাঁরা বিজেপি করেননি। তাঁরা আলাদা একটা ফ্রন্ট তৈরি করেছেন।”

অনুব্রতের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বর্তমান পরিস্থিতিতে তিনিও কি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন? যদিও সেই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি কেষ্ট। বরং তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি দেখে তাঁর কষ্ট হচ্ছে। অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। ভদ্রমহিলাকে দেখলে কষ্ট হচ্ছে। শুধু আমি কেন, যত জন বিধায়ক-সাংসদ বেরিয়ে গিয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করলেও একই কথা বলবেন। তাঁরা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা আছি।”

আরও পড়ুন: বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য একমাত্র দায়ী I-Pac, বিস্ফোরক অনুব্রত

এদিকে দলের সংকটের আবহে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলাদা বৈঠক করেন মমতা। অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, “সেটা আমি শুনিনি। তাই সেটা নিয়ে মন্তব্য করব না। তবে আমরা তো সবাই একসময় কংগ্রেসেই ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসে ছিলেন। সিপিএমের সঙ্গে কংগ্রেস যদি জোট না বাঁধত, আজ কংগ্রেস আরও অনেক ভালো জায়গায় থাকতে পারত।”

দেখুন আরও খবর:

Latest News

কংগ্রেসকে চটানো ভুল হয়েছে, দলের ভরাডুবির পর মুখ খুললেন অনুব্রত

ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের ভরাডুবির পর তৃণমূল কার্যত ভেঙে টুকরো টুকরো।তৃণমূলের পরিষদীয় দলের পরে সংসদীয় দলও কার্যত ভেঙেই গিয়েছে।...

More Articles Like This