27.5 C
Kolkata

ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সোমবার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : গরমের দিন শেষের পথে। এবার বর্ষার (Monsoon) অপেক্ষায় সাধারণ রাজ্যবাসী। তবে তার আগে গরমে রীতিমতো অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায়। এই অস্বস্তিকর ও জ্বালাপোড়া গরম থেকে কবে মিলবে পরিত্রাণ? কবে থেকে শুরু হবে বৃষ্টি (Rain)? এ নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শহর কলকাতায় (Kolkata) সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে কলকাতা শহরবাসীর জন্যও রয়েছে স্বস্তির খবর।

আরও খবর : সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

হাওয়া অফিসের পূর্বাভাস, বেলার দিকে কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এদিকে উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This