ওয়েবডেস্ক- বাংলার নির্বাচনকে (2026 West Bengal Election) ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রথমে এসআইআর থেকে এর পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ নিয়ে চাপানউতোর।
অস্থির আবহে বাংলায় দু দফায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন (Election Commission) । প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়, এর পর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল ১৪২ আসনে নির্বাচন হয়। দ্বিতীয় দফার ভোটে ফের কারচুপি থেকে শুরু করে ইভিএম এ স্টিকার লাগানো সহ একাধিক অভিযোগ কমিশনের জমা পড়ে। ফলে অভিযোগ আসলে পুনর্নির্বাচনের (Re Polling) ইঙ্গিত আগেই দিয়েছিল কমিশন। এবার সেই মতো দিনক্ষণ আজ ২ মে শনিবার পুনর্নির্বাচন শুরু ১৫ টি বুথে।
এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা (Magrahat West Legislative Assembly) কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা (Diamond Harbour Legislative Assembly) কেন্দ্রের ৪টি। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে ৬টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে গত ২৯ এপ্রিল এই বুথগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন ‘জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ৫৮(২) ধারা অনুযায়ী সেই ভোট বাতিল ঘোষণা করেছে। রিটার্নিং অফিসার (RO) এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট বুথগুলির ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণ ও যাচাই-বাছাইয়ের সময় কারচুপির অভিযোগ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩), উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১) এর পুনর্নির্বাচন পর্ব চলবে।
অপরদিকে ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভায় পুনর্নির্বাচন চলবে বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয়।
[v_news]
