পুজোর আগে আবহাওয়ার বড় আপডেট

Must Read

ওয়েব ডেস্ক : উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই স্বস্তির খবর বাংলার জন্য। আপাতত রাজ্যে বড়সড় বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আবহাওয়া (Weather) দফতর। আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা না থাকায় পুজোর প্রস্তুতিতে বড় কোনও আবহাওয়াজনিত বাধার আশঙ্কা নেই।

কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বুধবার সকাল থেকেই আকাশ আংশিক পরিষ্কার। দিনের বেশিরভাগ সময় রোদের দাপট থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বাড়তে পারে। কোথাও স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে সামান্য বৃষ্টি নামতে পারে। তবে সেই বৃষ্টি বিচ্ছিন্নই থাকবে বলে পূর্বাভাস।

আরও খবর :  নিয়োগ দুর্নীতির তদন্তকারী দল সিট ভেঙে দেওয়ার আবেদন সিবিআইয়ের

উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই। পাহাড়ি এলাকা থেকে সমতলের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সামগ্রিক আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। বর্তমানে সেটি মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে। আগামী দিনে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে এই নিম্নচাপ। তাই পশ্চিমবঙ্গে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা আপাতত নেই। তবে সমুদ্রের পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Latest News

মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড!

ওয়েব ডেস্ক: একটুর জন্য, জাস্ট একটুর জন্য বেঁচে গেল শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। ভারতের হয়ে ৫০ ওভার...

More Articles Like This