একই দিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিক্যালে, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

Must Read

ওয়েব ডেস্ক : একই দিনে ১০ নবজাতকের মৃত্যুকে (Newborn Death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital)। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একদিনে ওই ১০ নবজাতকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মালদা মেডিক্যাল কর্তৃপক্ষও একদিনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ১০ শিশুর মধ্যে ৮ জনকেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে আনা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনের জন্ম অন্য সরকারি হাসপাতালে, আবার কয়েকজনের জন্ম বেসরকারি নার্সিংহোমে হয়েছিল বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট, জন্ডিস, হৃদযন্ত্রের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল ওই নবজাতকেরা। হাসপাতালে নিয়ে আসার সময় অনেকের অবস্থাই গুরুতর ছিল বলে দাবি কর্তৃপক্ষের।

আরও খবর : বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর, মারধর! সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College And Hospital) মেডিক্যাল সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদা মেডিক্যালেই হয়েছিল। বাকি আটজনকে গুরুতর অবস্থায় বাইরে থেকে রেফার করে আনা হয়েছিল। তাঁর দাবি, শিশুদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। ঘটনার পর ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

একই দিনে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ, শিশুদের শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনও গাফিলতি বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা পূর্ণাঙ্গ রিপোর্টের পরই স্পষ্ট হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Latest News

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিক কত সহজে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারেন, তার অন্যতম মাপকাঠি...

More Articles Like This