কালীঘাট মন্দিরে এবার ২০ জনের বিশেষ পুলিশ বাহিনী! থাকবে মহিলা পুলিশও

Must Read

ওয়েব ডেস্ক : কালীঘাট মন্দিরে (Kalighat Temple) নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে মন্দির চত্বরের নিরাপত্তা এবং দর্শনার্থীদের ব্যবস্থাপনার জন্য কাজ করবে পৃথক পুলিশ ফাঁড়ি। কলকাতা পুলিশ জানিয়েছে, মন্দিরকে ঘিরে নিরাপত্তার কোনও ঝুঁকি যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন ফাঁড়িতে থাকবেন মোট ২০ জন পুলিশকর্মী। তাঁদের নেতৃত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক। বাহিনীতে থাকছেন দু’জন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক, আট জন কনস্টেবল এবং পাঁচ জন মহিলা কনস্টেবল। কালীঘাট থানার অধীনেই এই ফাঁড়ি কাজ করবে। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ডিসি সাউথ।

আরও খবর : বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কি পাবেন? কী জানাল সরকার

কেন হঠাৎ এই বাড়তি নিরাপত্তা? কলকাতা পুলিশের বক্তব্য, কালীঘাট মন্দিরে (Kalighat Temple) প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। ফলে ভিড় সামলানো, দর্শনার্থীদের নিরাপত্তা এবং মন্দির চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর পাশাপাশি অতীতে মন্দিরকে ঘিরে বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির কথাও মাথায় রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসায় ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা নিয়েও সতর্কতা বাড়িয়েছে পুলিশ।

এই সিদ্ধান্তের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কোনও নির্দিষ্ট ধর্মীয় স্থানের নিরাপত্তাকে কেন্দ্র করে এই ধরনের পৃথক পুলিশ ফাঁড়ি গঠনের ঘটনা কলকাতায় নজিরবিহীন। অর্থাৎ এবার কালীঘাট মন্দিরের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকছে একটি নির্দিষ্ট পুলিশ ইউনিট। মন্দির চত্বর পাহারা দেওয়ার পাশাপাশি ভক্তদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়াই হবে এই ফাঁড়ির অন্যতম কাজ।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This