জল্পনার অবসান, বিজেপির রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যসভা নির্বাচনে (Rajyasabha Election) প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম ঘোষণা করল বিজেপি (BJP)। রবিবার বিজেপির তরফে প্রকাশিত প্রার্থী তালিকায় একটি আসনের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল। তাঁর ছেড়ে যাওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা। সেই আসনেই কোয়েলের ফের প্রবেশ স্রেফ সময়ের অপেক্ষা।

কোয়েল (Koel Mallick) চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই জুলাইয়ে পদত্যাগ করেন তিনি। রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুনীল বনসলের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল।

আরও খবর :  পুজোর মাসে অন্নপূর্ণার ৩০০০ টাকা পাবেন না কারা? নথি যাচাইয়ে ‘অযোগ্য’ হলেই অক্টোবর থেকে বন্ধ, বড় ঘোষণা

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোটের দিন আগেই ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিজেপি প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণার ফলে এতদিনের জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তবে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে তাঁর যোগদানের বিষয়টি নিয়ে এখনও কোনও স্পষ্ট কিছু সামনে আসেনি।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। কোয়েলও এবার সেই পথেই হাঁটছেন। তবে এ নিয়ে নিয়ে অভিনেত্রীর তরফে কিছু জানানো হয়নি।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This