Forbidden

You don't have permission to access th1s resource.

ওমানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি নয়াদিল্লির! হরমুজ সংকটেও বাণিজ্যে দিশা দেখাবে মোদির ভারত? - KolkataTV
31.1 C
Kolkata

ওমানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি নয়াদিল্লির! হরমুজ সংকটেও বাণিজ্যে দিশা দেখাবে মোদির ভারত?

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের (Middle East Conflict) জেরে শুরু থেকেই চাপের মুখে আন্তর্জাতিক বাণিজ্য (International Trading)। বিশেষ করে হরমুজ প্রণালী (Strait of Hormuz) অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে অশোধিত তেল আমদানি-রফতানিতে তৈরি হয়েছে বড়সড় সমস্যা। এই আবহেই বড় কৌশলগত পদক্ষেপ করল ভারত। সোমবার থেকে ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ (India-Oman SEPA Deal) কার্যকর করল নয়াদিল্লি। সরকারের আশা, এর ফলে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কিছুটা কমবে এবং বিকল্প সমুদ্রপথে বাণিজ্য আরও মসৃণ হবে।

আরব সাগর সংলগ্ন ওমান উপকূল বরাবর ইতিমধ্যেই একাধিক দেশ জাহাজ চলাচল শুরু করেছে। ভারতও সেই পথ ব্যবহার করছে। নতুন চুক্তি কার্যকর হওয়ায় ভবিষ্যতে এই রুট দিয়ে পণ্য পরিবহণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূরাজনৈতিক সঙ্কটের সময়ে এই চুক্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ।

আরও পড়ুন: ভিয়েতনামের পর এবার ভারতের কাছ থেকে ব্রহ্মস কিনছে ইন্দিনেশিয়া!

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ওমান সফরের সময় এই ‘সেপা’ চুক্তি সই হয়েছিল। সোমবার চুক্তি কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় জানান, “এই চুক্তি ভারতের অর্থনীতিতে নতুন জোয়ার আনবে। ছোট ও মাঝারি শিল্প, কৃষক, মৎস্যজীবী এবং কারিগরদের তৈরি পণ্যের জন্য আন্তর্জাতিক বাজার আরও বড় হবে। এর ফলে বিপুল কর্মসংস্থানও তৈরি হবে।”

নতুন ব্যবস্থায় ওমানে ভারতের প্রায় ৯৯ শতাংশ রফতানি পণ্যের উপর আর কোনও শুল্ক লাগবে না। সবচেয়ে বেশি লাভবান হবে শ্রমনির্ভর শিল্পগুলি। জামাকাপড়, সোনার গয়না, চামড়ার জুতো, ওষুধ, প্লাস্টিক এবং গাড়ি শিল্প এই সুবিধার আওতায় আসছে। এতদিন ওমানের বাজারে ভারতীয় পণ্যের উপর তুলনামূলক বেশি কর দিতে হত। এবার সেই শুল্ক প্রায় সম্পূর্ণ তুলে নেওয়ায় ভারতীয় পণ্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

অন্যদিকে ওমানও ভারতের বাজারে বড় সুবিধা পাবে। বিশেষ করে জ্বালানি তেল, তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং সার আমদানির ক্ষেত্রে ভারত সরকার কর কমাবে বা তুলে দেবে। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This