স্বাধীনতা দিবসে দুর্ঘটনা, স্কুলে যাওয়ার পথে বিদ্যাধরী নদীতে তলিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির পড়ুয়া

Must Read

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের (Independence Day) দিন স্কুলে যাওয়ার পথে বিদ্যাধরী নদীতে তলিয়ে নিখোঁজ এক তৃতীয় শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট মহকুমার ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী বিদ্যাধরী ফেরিঘাটে। নিখোঁজ পড়ুয়ার বয়স প্রায় ৮ বছর। সে বাউনিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই খুদে পড়ুয়া। সকাল ৯টা নাগাদ কানমারী ফেরিঘাটে বিদ্যাধরী নদী পারাপারের জন্য নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল সে। অভিযোগ, নৌকায় ওঠার আগে ঘাটে পা ধোয়ার সময় আচমকাই নদীর প্রবল স্রোতে ভেসে যায় পড়ুয়াটি।

আরও খবর : রেশন কার্ড নিয়ে নতুন যাচাই, আপনার বাড়িতে ফ্রিজ-বাইক-এসি থাকলে কী হবে?

চোখের নিমেষে নদীর জলে তলিয়ে যায় শিশুটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের পাশাপাশি ন্যাজাট থানার পুলিশকে। এরপর প্রশাসনের তরফে নদীতে তল্লাশি শুরু করা হয়। নিখোঁজ পড়ুয়ার সন্ধানে স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন।

তবে এখনও পর্যন্ত ওই পড়ুয়ার কোনও সন্ধান মেলেনি। স্বাধীনতা দিবসের সকালে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম ও স্কুলজুড়ে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশুটির সন্ধানে তল্লাশি জারি রয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This