যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

Must Read

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, স্নাতক যুবক-যুবতীরা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকার আবেদনকারীরা ২,০০০ টাকা করে পাবেন। তবে এর জন্য বেশ কিছু নথু জমা দিতে হবে।

স্নাতক আবেদনকারীদের ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই শংসাপত্র সংগ্রহের জন্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে আলাদা ভাবে ফর্ম ফিলআপ করে সংগ্রহ করতে হবে। । তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকায় নথির তালিকা নিশ্চিত হবে।

আরও খবর : রেশন কার্ড নিয়ে নতুন যাচাই, আপনার বাড়িতে ফ্রিজ-বাইক-এসি থাকলে কী হবে?

আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স প্রয়োজন হতে পারে। স্নাতকদের ক্ষেত্রে এর সঙ্গে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও জমা দিতে হবে বলে প্রকল্প-সংক্রান্ত তথ্য থেকে জানা যাচ্ছে। অর্থাৎ শুধু শিক্ষাগত যোগ্যতার কথা জানালেই হবে না, তার প্রমাণপত্রও দেখাতে হবে।

প্রস্তাবিত যোগ্যতার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া এবং বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকা। আবেদনকারী বর্তমানে কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিক উত্তীর্ণদের জন্য ২,০০০ টাকা এবং স্নাতকদের জন্য ৩,০০০ টাকা ভাতার কথা বলা হয়েছে।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This