30.8 C
Kolkata

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, ৩৯ সেকেন্ডে পরপর দু’বার কম্পন, তছনছ রাজধানী

Must Read

ওয়েব ডেস্ক: ৩৯ সেকেন্ডে পরপর দু’বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভেনেজুয়েলা (Venezuela)। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে কারকাস-সহ ভেনেজুয়েলার একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, জোড়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, এখনও পর্যন্ত সে দেশে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৭০০ জন।

পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২ এবং ৭.৫। ভূমিকম্পের জেরে রাজধানী কারাকাস-সহ একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আতঙ্কে রাস্তায় হাজার হাজার মানুষ। বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকায় আঘাত হানা এটিই শতাব্দীর জোড়া ভূমিকম্প। জায়গাটি রাজধানী কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয় কম্পনের উৎসস্থল মরনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম কম্পনটির উৎস মাটির ২২ কিলোমিটার গভীরে, আর দ্বিতীয়টির ১০ কিলোমিটার গভীরে। দেশে ভয়াবহ এই বিপর্যয়ের পরেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজ়ুয়েলা প্রশাসন।

আরও পড়ুন:

জানা গিয়েছে, কারাকাস-সহ একাধিক এলকায় ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ছাদহীন বহু পরিবার। কারাকাস-সহ ভেনেজ়ুয়েলার বিভিন্ন শহরে ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে শিশু এবং বৃদ্ধদের নিরাপদে বাইরে বার করে আনা হোক।

ইতিমধ্যেই ভেনেজ়ুয়েলায় উদ্ধারকারী দল পাঠিয়েছে আমেরিকা। দুর্দিনে দক্ষিণ আমেরিকার এই দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ভারতের জনগণের হয়ে আমি ভেনেজ়ুয়েলার সরকার, বিশেষত যাঁরা পরিজনেদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃসময়ে আমরা ভেনেজ়ুয়েলাবাসীর পাশে রয়েছি। ভারত যথাসম্ভব সাহায্য করতে প্রস্তুত।”

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This