32 C
Kolkata

পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্মন্ত নারিয়ালা

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল সরকার। নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ইউপিএসসি-র ধাঁচে গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC)নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল প্রবীণ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে (Dushyant Nariala)। সরকারের দাবি, ভবিষ্যতে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না।

শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যেই ধাপে ধাপে বিভিন্ন নিয়োগ কমিশনের কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে।

আরও খবর : দু’মাস পর সুরবদল! শুভেন্দুকে শুভেচ্ছা মমতার

মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি (UPSC)-র মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস (IAS) আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালা (Shri Dushyant Nariala) কে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো।”

তিনি আরও লিখেছেন, “মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।”

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This