29.5 C
Kolkata

প্রাতিষ্ঠানিক দুর্নীতির, কাটমানির তদন্তে কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

ওয়েব ডেস্ক : আগেই বলেছিলেন। সেই মতো সোমবার থেকে ‘জনতার দরবার’ শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সল্টলেকে দলীয় দফতরে হয় সেই কর্মসূচি। আর এই কর্মসূচির প্রথম দিনে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির, কাটমানির তদন্তের জন্য কমিশন (Commission) তৈরির কথা ঘোষণা করলেন শুভেন্দু।

এই কমিশনে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজজিৎ বসু। আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই কমিশন কাজ শুরু করবেন আগামী ১ জুন থেকে। দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার সঙ্গে মহিলাদের উপর অত্যাচারের একাধিক ঘটনার তদন্তের জন্যও তৈরি করা হয়েছে আলাদা একটি কমিশন। ২টি কমিশনই ১ জুন থেকে কাজ শুরু করবে।

আরও খবর : ‘কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও হবে’, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে বলেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির (Institutional corruption) এই অভিযোগগুলি খতিয়ে দেখতে কমিটিকে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। আর নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখার কমিটিকে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

গত সোমবার রাজ্য মন্ত্রীসভার প্রথম বৈঠক হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দ্বিতীয় বৈঠকে হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি (Institutional corruption) ও নারী নির্যাতনের অভিযোগের বিষয়ে আলোচনা। নির্বাচনের প্রচারে এই দুই বিষয় নিয়ে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। আর বাংলায় বিজেপি সরকার গঠনের ১০ দিনের মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করলেন শুভেন্দু।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সবরকমভাবে এই কমিটিকে সাহায্য করবেন। যে নথি চাওয়া হবে তা পৌঁছে দেবেন রাজ্য পুলিশের ডিজি। মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে। বিএনএসের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার কড়া বার্তাও দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This