14 C
New York

মধ্যমগ্রামে শুভেন্দুর সহকারীকে লক্ষ্য করে গুলি! ঘটনাস্থলেই মৃত্যু, তুলকালাম কাণ্ড

Must Read

উত্তর ২৪ পরগনা: দুষ্কৃতীদের গুলিতে খুন (Shot Dead) হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সহকারী চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। বুধবার রাতে মধ্যমগ্রামে (Madhyamgram) ঘটে এই ঘটনা, যাতে গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী বুদ্ধদেব বেরা, যিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে নিজের গাড়িতে করে মধ্যমগ্রামের দোহাড়িয়া লেনে ঢুকছিলেন চন্দ্রনাথ। সেই সময় কয়েকটি বাইকে করে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির পিছু নেয়। অভিযোগ, আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল হামলাকারীরা। গাড়িটি গলিতে ঢোকার মুখে উল্টো দিক থেকে এসে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর। দুষ্কৃতীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে। তবে দুষ্কৃতীদের শনাক্ত করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? শাহি বৈঠকেই চূড়ান্ত হবে নাম

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ ও বুদ্ধদেবকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দুটি গুলি লাগে এবং হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বুদ্ধদেব বেরাকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দেখুন আরও খবর:

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This