খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, ঘরে বসেই জানুন আবেদনের স্ট্যাটাস! বাতিল হলে ফের আবেদনের সুযোগ

Must Read

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনকারীদের জন্য বড় খবর। বুধবার থেকে সরকারি পোর্টালে দেখা যাচ্ছে আবেদনের বর্তমান অবস্থা। আবেদন নিয়ে আর দফতরে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করেই জানা যাবে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে।

স্ট্যাটাস দেখতে প্রথমে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে ঢুকে ‘সিটিজেন/ফ্যামিলি লগইন’ অপশনে যেতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটি লিখতে হবে। ওই নম্বরে আসা ৬ সংখ্যার ওটিপি দেওয়ার পর খুলবে নতুন পেজ। সেখানে ‘বেনিফিসিয়ারি স্ট্যাটাস ডিটেলস’ বিভাগে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনের পাশে স্ট্যাটাস দেখা যাবে।

আরও খবর : উচ্চ প্রাথমিকে ১,৬০০ সুপার নিউমেরারি পদ প্রত্যাহার, হাইকোর্টে জানাল রাজ্য

আবেদনের পাশে ‘অ্যাপ্রুভড’ লেখা থাকলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে। ‘আন্ডার প্রসেস’ থাকলে আবেদন এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর ‘রিজেক্টেড’ দেখালে আবেদন বাতিল হয়েছে। তবে আবেদন বাতিল হলেও ফের দাবি জানানোর সুযোগ রয়েছে। পোর্টালেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করে আবেদন করা যাবে।

এছাড়াও অযোগ্য কোনও ব্যক্তি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বলে মনে হলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে। পোর্টালের ‘অবজেকশন অ্যান্ড ক্লেম’ বিভাগে গিয়ে নির্দিষ্ট তথ্য-সহ অভিযোগ জমা দেওয়া যাবে। একই জায়গা থেকে বাতিল হওয়া আবেদন নিয়ে নিজের দাবিও জানাতে পারবেন আবেদনকারী। সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This