14.2 C
New York

কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? দিন ঘোষণা রাজ্য সরকারের, দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েবডেস্ক-  ১ জুন থেকেই (1 Juna) হবে চালু অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) । মহিলারা মাসে পাবেন তিন হাজার টাকা  করে। প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই টাকা। বিজেপি সরকার (Bjp Government) এই প্রকল্প চালু করল। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রচারে এসে এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করল বিজেপি সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা মহিলারা ব্যাঙ্কে কত টাকা করে পাবেন, সেই কথা উল্লেখ। শুভেন্দু বলেছিলেন, তারা দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন, সেই কথা রাখল বাংলার বিজেপি সরকার। এই অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্য দিয়ে বাংলার মানুষের মনে বিজেপি আরও আস্থা অর্জন করল।

কারা পাবেন না- 

যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। যারা নিয়মিত সরকারি চাকরি করেন। যারা আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই।

এদিন প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর সঙ্গে প্রথমে বৈঠকে বসার পরেই বিরাট ঘোষণা করেন তিনি। ৬ টি বড় ঘোষণা করেছেন তিনি। সবকটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নয়া সরকারের।

রাজ্যে সরকার পরিবর্তনের পর সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার নবান্নে (Nabanna) প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, বামফ্রন্ট বা তৃণমূল আমলে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, “৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমরা পেপারলেস কাজ করব। তবে কোনও মৃত ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করা হবে।”

Latest News

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি: ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মালদহের মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। তারপর...

More Articles Like This