টাকা ফেরত চাইল UAE! ঋণ শোধ করতেই দেউলিয়া হবে পাকিস্তান? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East War) নিয়ে এবার চাপে পড়ল পাকিস্তান (Pakistan)। ইরানের লাগাতার আক্রমণে বিপুল ক্ষতির মুখে পড়ে এবার পাকিস্তানকে দেওয়া ৩৫০ কোটি ডলারের ঋণ (Loan) দ্রুত ফেরত চেয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এদিকে পাকিস্তান নিজেই যুদ্ধে জড়িত এবং চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে দেশটি। এই অবস্থায় সুবিধাজনক অবস্থানে না থাকলেও বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাতীয় মর্যাদা বজায় রাখতে ঋণ শোধের পথে হাঁটছে ইসলামাবাদ। ২০১৯ সালে আবুধাবি ফান্ড ফর ডেভলপমেন্ট-এর মাধ্যমে এই বিপুল অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল পাকিস্তানকে। সম্প্রতি আবুধাবি দ্রুত ঋণ পরিশোধের জন্য চাপ বাড়ালে, তা মেনে নিয়েই এপ্রিল মাসের মধ্যেই তিন কিস্তিতে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমেরিকার আঁতে ঘা! ভূপাতিত F-35, গ্রেফতার পাইলট! ফের ঘুম উড়বে ট্রাম্পের? দেখুন বড় খবর

নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ এপ্রিল প্রথম কিস্তিতে ৪৫০ মিলিয়ন ডলার, ১৭ এপ্রিল ২ বিলিয়ন ডলার এবং ২৩ এপ্রিল বাকি ১ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে। শুধু এই ঋণই নয়, চলতি মাসে মোট ৪.৮ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ শোধ করার পরিকল্পনাও রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ১.৩ বিলিয়ন ডলারের একটি ইউরোবন্ডও অন্তর্ভুক্ত।

তবে এই ঋণ শোধ পাকিস্তানের অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় ২১.৭৯ বিলিয়ন ডলার। যার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের কাছে রয়েছে ১৬.৩৮ বিলিয়ন ডলার এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছে রয়েছে ৫.৪১ বিলিয়ন ডলার। ঋণ শোধের পর এই রিজার্ভ নেমে প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে, যা দেশের আর্থিক স্থিতিশীলতায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

নতুন ডেপুটি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন প্রকাশ রাজপুরোহিত

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হল প্রকাশ রাজপুরোহিতকে ( Prakash Rajpurohit)। রাজস্থান ক্যাডারের...

More Articles Like This