১ কোটির নোট ছাপল ইরান! ভারতীয় মুদ্রায় দাম কত জানেন? চমকে উঠবেন

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে যুদ্ধের জেরে অবস্থা খারপ ইারনের (Iran)। তার পর এই সংঘর্ষের কারণে ধুলোয় মিশে গেল ইরানের অর্থনীতি (Irans Economy)। সম্প্রতি মুদ্রা সংকট কাটাতে ১ কোটি মূল্যের নোট ছাপিয়েছে ইরান। মনে হতে পারে, তাহলে ইরানের কাছে অনেক টাকা রয়েছে। কিন্তু তা নয়। আন্তর্জাতিক মুদ্রা বাজারের রিপোর্ট বলছে, ইরানের ১ কোটি মুদ্রার দাম ভারতীয় টাকায় মাত্র ৬৫০ টাকা! ফলে বোঝাই যাচ্ছে, সংঘর্ষের প্রভাব কীভাবে পড়েছে তেহরানের (Tehran) উপর।

তবে প্রশ্ন উঠতে পারে, ইরানকে এত পরিমাণ নোট কেন ছাপাতে হল? কারণ সে দেশে মুদ্রাস্ফীতি (Inflation) অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে সংঘর্ষের জেরে ইরানের ব্যাঙ্কিং ব্যবস্থাও ভেঙে পড়েছে। এর ফলে ইরানের মুদ্রা (Iranian currency) রিয়ালের দাম এতটাই কমেছে যে, কেনও কিছু কিনতে একেবারে নোটের বান্ডি নিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সব কারণে বিপুল পরিমান নোট ছাপিয়েছে ইরানের জাতীয় ব্যাঙ্ক।

আরও খবর : ট্রাম্পের হুঁশিয়ারি, বাজারে তাণ্ডব! ১৫০০ পয়েন্ট ধস সেনসেক্সে

তবে অনেকে মনে করছেন, ইরানের (Iran) এই বেহাল পরিস্থিতির জন্য দায়ী আমেরিকাই। কারণ তেহরানের তেল রফতানির উপর এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা। তার উপর যুদ্ধের জেরে বিদেশি বিনিয়োগও বন্ধ হয়ে গিয়েছে। আর এর প্রভাব পড়েছে ইরানের মুদ্রার উপরে।

বিশেষজ্ঞরা দাবি করেছেন, ইরান (Iran) নতুন নোট চালু করলেও সে দেশের নাগরিকদের জীবনযাত্রার মান তেমন উন্নত হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি, যতদিন না সংঘর্ষ থামছে ও নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে, ততদিন ইরানের মুদ্রার মান উন্নত হবে না। আর এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ইরানের।

দেখুন অন্য খবর :

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This