35 C
Kolkata

ট্রাম্পের কাছে নতি স্বীকার! হরমুজ খুলতে পারে ইরান!

Must Read

ওয়েবডেস্ক-  হরমুজ (Strait of Hormuz)  খুলতে পারে ইরান (Iran) ! দ্বিতীয় দফা বৈঠকের পর কিছুটা আশার আলো মিলেছে। তবে সম্পূর্ণ হরমুজ নয়, আংশিক খুলতে  পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) সামরিক যুদ্ধ ঘোষণা পর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ইরান (Iran) । তবে এবারে কিছুটা বরফ গলেছে। জানা গেছে ওমানে দিকের হরমুজের যে অংশটি রয়েছে, সেটি খুলতে পারে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কী তাহলে নতি স্বীকার করল ইরান।

মার্কিন এবং ইজরায়েলের যৌথ হামলার পরই ‘বদলা’ স্বরূপ হরমুজ অবরুদ্ধ করে দেয় ইরান। আটকে যায় বহু জাহাজ। বিশ্বব্যাপি জালানি সঙ্কট প্রবল আকার নেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর শয়ে শয়ে টাঙ্কার জাহাজ, প্রায় ২০ হাজার নাবিক সহ পারস্য উপসাগরে আটকে পড়েন। কিন্তু হরমুজ মুক্ত করতে মরিয়া আমেরিকা।

তেহরানের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ এই যুদ্ধে ইতি টানতে আগ্রহী ইরানও। তাই ওমানের দিকে হরমুজের যে অংশ রয়েছে সেই দিনটি খুলে দেওয়া হতে পারে। আর সেটি বাস্তবায়িত হলে সেখানে জাহাজ চলাচলে কোনও বাধা থাকবে না। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়।

আরও পড়ুন-  হরমুজ সংকটে ট্রাম্পকে ৪০ মিনিট ফোন মোদির! কী কথা হল দু’জনের? দেখুন বড় খবর

বেশ কিছু প্রশ্ন উঠছে। ১) ওই জলপথে ইরান যে সমস্ত মাইন পেতে রেখেছিল, সেগুলি কী সেখান থেকে সরিয়ে নেওয়া হবে? ২) ইজরায়েলি এবং মার্কিন জাহাজগুলিকে সেখানে অবাধে চলাচল করতে দেওয়া হবে? অপরদিকে আমেরিকার দেওয়া প্রধান শর্তগুলির মধ্যে অন্যতম ছিল হরমুজের মুক্তি। সেখানে যদি সত্যি রফাসূত্র মেলে, তাহলে কিছুটা আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

Latest News

কালীঘাটে হল না মমতার জরুরি বৈঠক! তৃণমূল বিধায়করা কোথায়?

কলকাতা: বিধানসভা নির্বাচনের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস (TMC)। তার মধ্যেই দলের অন্দরে ক্রমশ বাড়ছে অসন্তোষ...

More Articles Like This