Forbidden

You don't have permission to access th1s resource.

ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব মার্কিন কংগ্রেসে! গদি হারাচ্ছেন ট্রাম্প? দেখুন বড় খবর - KolkataTV
28.2 C
Kolkata

ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব মার্কিন কংগ্রেসে! গদি হারাচ্ছেন ট্রাম্প? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: মঙ্গলবার ইরানের (Iran) সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে মার্কিন (USA) প্রেসিডেন্টের এই সতর্কবার্তা সামনে আসার পরে থেকেই তাঁর অপসারণের দাবিতে সরব হয়েছেন সে দেশের ডেমোক্র্যাটরা। এর কয়েকঘণ্টার মধ্যে ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করলেও ট্রাম্পের ‘ইমপিচমেন্ট’ (Impeachment) প্রস্তাব নিয়ে এখন তোলপাড় গোটা আমেরিকা।

মঙ্গলবার সকালে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে পারমাণবিক সংঘাতের আশঙ্কা উসকে ওঠে। সেই কারণে মার্কিন ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও কোরটেজ বলেন, “এটি গণহত্যার হুমকি, যা থেকে ট্রাম্পের অপসারণের দাবি তোলা যায়। প্রেসিডেন্টের মানসিক সক্ষমতা ভেঙে পড়ছে।” তিনি আরও বলেন, প্রশাসনের প্রত্যেক সদস্যের উচিত বেআইনি নির্দেশ অমান্য করা। সেনেট সংখ্যালঘু নেতা চুক শুমার বলেন, “ট্রাম্প পিছু হটেছেন, তবে তাঁর বেপরোয়া হুমকি থেকে বেরোনোর পথ খুঁজছেন।” এদিকে মার্কিন কংগ্রেস সদস্য মেলানি স্ট্যান্সবারি আবার ২৫তম ‘অ্যামেন্ডমেন্ট’ প্রয়োগের দাবি তুলে বলেন, “যুদ্ধবিরতি ঘোষণা করলেই তিনি দায়িত্ব পালনে সক্ষম হয়ে যান না।”

আরও পড়ুন: মোজতবার মৃত্যু সময়ের অপেক্ষা মাত্র! চলছে শেষকৃত্যের প্রস্তুতি! ফের বিপদের মুখে ইরান? দেখুন বড় খবর

এর আগেই, ৫ এপ্রিল মার্কিন কংগ্রেস সদস্য জন লারসন ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনেন। তাঁর অভিযোগ, ট্রাম্প বারবার কংগ্রেসের যুদ্ধক্ষমতা লঙ্ঘন করেছেন এবং যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত। একইসঙ্গে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরও এই ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করেন। প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, “যে কোনও উপায়ে ট্রাম্পকে সরানো উচিত। যদি মন্ত্রিসভা ব্যবস্থা না নেয়, তবে কংগ্রেসকে এগোতে হবে।”

তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেন, “ডেমোক্র্যাটরা শুরু থেকেই ইমপিচমেন্টের কথা বলছে। প্রেসিডেন্ট জনগণের ম্যান্ডেট অনুযায়ী কাজ করছেন।” তবে রিপাবলিকানদের অনেকেই সরাসরি বিরোধিতা না করলেও কিছু নেতা ট্রাম্পের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন সেনেটর লিসা মুরকোস্কি বলেন, “এই ধরনের মন্তব্য আমেরিকার আদর্শের পরিপন্থী।” তবে তবে এত বিতর্কের পরেও ট্রাম্পের অপসারণের সম্ভাবনা খুবই কম। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে এবং মন্ত্রিসভার ভেতরেও কোনও বড় ধরনের বিদ্রোহ দেখা যায়নি।

দেখুন আরও খবর:

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This