36.6 C
Kolkata

ইদের শুভেচ্ছায় জরিয়ে কূটনীতি? ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির

Must Read

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শনিবার ইরানের (Iran) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে (Masoud Pezeshkian) ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত ফোনালাপে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির কামনা করার পাশাপাশি, যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী (Stright Of Harbuz) দিয়ে ভারতের পতাকাবাহী জাহাজগুলির স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে মোদি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে তিনি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই সময় যেন পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে, সেই আশা প্রকাশ করেছেন। পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দাও জানিয়েছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলছে।

আরও পড়ুন: ইদের দিনে জেলমুক্তি শার্জিল ইমামের

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সহায়তা করার জন্য তেহরানকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর গত ২২ দিনে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মোদি। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শংকর-সহ একাধিক শীর্ষ আধিকারিকও ইরানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন।

এই কূটনৈতিক তৎপরতার ফলেই ইতিমধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের তিনটি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছেছে। শনিবার রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, আরও দু’টি এলপিজি বোঝাই ভারতীয় ট্যাঙ্কার ওই ব্যস্ততম জলপথ পেরোতে চলেছে। যুদ্ধের আবহে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This