31 C
Kolkata

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার

Must Read

ওয়েব ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় (California) নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ থাকার ছ’দিন পর ক্যাম্পাসের অদূরে একটি পার্কের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার ও সহপাঠীদের মধ্যে।

জানা গিয়েছে, কর্ণাটকের বাসিন্দা সাকেত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি  করছিলেন। গত ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসের কাছে তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

আরও পড়ুন: ১৭ ফেব্রুয়ারি ফের আকাশে ‘রিং অফ ফায়ার’! ভারত থেকে দেখা যাবে?

নিখোঁজের খবর সামনে আসতেই ক্যালিফোর্নিয়া পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। লেক আনজা ও বার্কলে পাহাড়ি এলাকায় বিস্তৃতভাবে অনুসন্ধান চলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে শেষ অবস্থান চিহ্নিত করা হয়েছিল। তল্লাশির সময় টিলডেন রিজিওনাল পার্ক সংলগ্ন একটি বাড়ি থেকে একটি ব্যাকপ্যাক উদ্ধার হয়, যার মধ্যে সাকেতের পাসপোর্ট ও ল্যাপটপ ছিল। পরে ক্যাম্পাসের কাছের একটি পার্ক এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে দূতাবাসের তরফে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।

সাকেত শ্রীনিবাসাইয়া আইআইটি মাদ্রাসের প্রাক্তনী ছিলেন। বেঙ্গালুরুর শ্রী বাণী এডুকেশন সেন্টার স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ‘Microchannel cooling system for hyperloop and a method thereof’ সংক্রান্ত একটি গবেষণায় যুক্ত ছিলেন তিনি এবং সেই আবিষ্কারের পেটেন্টধারীদের মধ্যে তাঁর নামও ছিল—এ তথ্য তাঁর লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গিয়েছে।

মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র হিসেবে পরিচিত সাকেতের এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় মহল ও পরিচিতরা। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This