29 C
Kolkata

পাকিস্তানকে ৭ দিনের ‘আল্টিমেটাম’! দাবি পূরণ না হলে কী করবে BLA?

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তান সরকারকে (Pakistan Government) ফের কড়া বার্তা দিল বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। এবার পাক সেনার (Pakistani Army) একাধিক জওয়ানকে আটকে রেখে বন্দি বিনিময়ের (Prisoner Exchange) দাবি জানানো হল বিএলএ-এর তরফ থেকে। শুধু তাই নয়, এ জন্য পাক সরকারকে সাত দিনের ‘আল্টিমেটাম’ও দেওয়া হল বালোচ সংগঠনের তরফে। ‘ডেডলাইন’-এর মধ্যে দাবি পূরণ না হলে আটক জওয়ানদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিল বিএলএ।

বালোচ লিবারেশন আর্মির মিডিয়া শাখা ‘হাক্কাল’-এর জারি করা বিবৃতির সঙ্গে একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আল্টিমেটামের মেয়াদ শেষ হতে আর ছয় দিন বাকি। না হলেই আটক জওয়ানদের উপর বড় পদক্ষেপ নেওয়া হবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

আরও পড়ুন: ইরান-আমেরিকা যুদ্ধ আসন্ন! সতর্কবার্তা প্রাক্তন কর্তার

বিএলএ-র দাবি, ‘অপারেশন হেরোফ’-এর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ফ্রন্টে মোট ১৭ জন পাক জওয়ানকে আটক করা হয়। এর মধ্যে দশ জনকে সতর্কবার্তা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাঁরা জাতিগতভাবে বালোচ এবং স্থানীয় পুলিশের সঙ্গে যুক্ত বলে দাবি বিএলএ-র। এদিকে বাকি সাত জনের বিরুদ্ধে তথাকথিত ‘বালোচ ন্যাশনাল কোর্ট’-এ বিচার প্রক্রিয়া চালানো হয়েছে। সেখানে বালোচদের বিরুদ্ধে গণহত্যায় অংশগ্রহণের মতো অভিযোগ আনা হয়েছে। তবে এই বিষয়ে পাক সেনা বা সরকারের তরফেও কোনও বিবৃতি সামনে আসেনি।

দেখুন আরও পড়ুন:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This